,

করোনায় মৃত্যুহার বেড়ে যায় বায়ুদূষণের প্রভাবে : গবেষণা

news-image

ডেস্ক রিপোর্ট : উচ্চমাত্রার বায়ুদূষণ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর বড় কারণ বলে জানিয়েছেন গবেষকরা। বিশ্লেষণে দেখা গেছে, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের ৬৬টি প্রশাসনিক এলাকায় মৃত্যুহার বেশি। এর মধ্যে পাঁচটি অঞ্চলে মৃত্যুর হার ৭৮ শতাংশ। আর এ পাঁচ অঞ্চলই সবচেয়ে বেশি বায়ুদূষণের শিকার।

এসব অঞ্চলের বাতাসে এমন কিছু উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে হাঁপানি ও ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার আশংকা দেখা দেয়। খবর বিবিসি, গার্ডিয়ানের।

হার্ভার্ডের গবেষকরা জানিয়েছেন, উচ্চমাত্রার বায়ুদূষণের প্রভাবে কোভিড-৯ এ মৃত্যুহার বেড়ে যায়। যুক্তরাষ্ট্রে বায়ুদূষণের উচ্চমাত্রার কারণে দেশটিতে এতো বেশি মানুষ মারা গেছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ড. মারিয়া নেইরা বলেন, যেসব দেশে উচ্চহারে বায়ুদূষণ ঘটে, সেসব দেশে কোভিড-১৯ এ মৃত্যুর ঝুঁকি বেশি। বিশেষ করে লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর উচিত প্রতিরোধে তাদের প্রস্তুতি বাড়ানো।

অবশ্য চিকিৎসকরা এখনই এতে সায় দিচ্ছেন না। তারা দুইয়ের মধ্যে সম্পর্ক রয়েছে, এমনটা বলার আগে আরো গবেষণা চালানো উচিত বলে মনে করেন।

ড. নেইরা বলেন, আমরা এসব অঞ্চলের বিভিন্ন দেশের বড় বড় শহরগুলোর মানচিত্র তৈরি করে সেগুলোর দূষণের মাত্রার সঙ্গে মেলাব। এর ফলে তারা তাদের শহরগুলোতে মহামারির প্রভাব নির্ণয় করতে পারবে।

হারভার্ডের গবেষকরা বলেছেন, যেসব শহরে বিগত বছরগুলোতে বায়ুদূষণের মাত্রা কম ছিল, সেসব শহরে কোভিড-১৯ এ মৃত্যুর হারও কম। কমের এই পরিমাণটা শতকরা ১৫ ভাগ।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ এর মৃত্যুহারের নমুনাগুলোর সঙ্গে জনসংখ্যার ঘনত্ব এবং উচ্চমাত্রার পিএম ২.৫ এক্সপোজারের নিদর্শনগুলোর মিল রয়েছে।

গবেষণা প্রতিবেদনের প্রণেতা প্রফেসর ফ্রান্সেস্কা ডোমিনিচি বলেছেন, এটা এখনো প্রাথমিক পর্যায়ের গবেষণা। আরো কাজ করতে হবে। তবে যেসব তথ্য ও নমুনা নিয়ে এই গবেষণা চলছে, তাতে বায়ুদূষণের সঙ্গে কোভিড-৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সম্পর্ক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য