বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মৃতকে গোপনে জানাজা ছাড়াই দাফন

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সোহেল রানা মিঠুন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ গোপনে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জের মালশাপাাড়া কবরস্থানে সদর থানা পুলিশের উপস্থিতিতে লাশটি দাফন করা হয়। এ সময় মৃত ব্যক্তির পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।

সোহেল রানা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় রিয়েল স্টেট ব্যবসায়ী ছিলেন। গত ৪ বছর ধরে ঢাকায় বসবাস করছেন তিন। করোনায় আক্রান্ত সোহেল কিডনি রোগেও ভুগছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানান, করোনায় আক্রান্ত হয়ে সোমবার সকালে সোহেল রানা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি সিরাজগঞ্জে হওয়ায় পরিবারের লোকজন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাকে সিরাজগঞ্জে দাফন করার ইচ্ছা প্রকাশ করেন। শেষ ইচ্ছা অনুযায়ী, মরদেহ নিয়ে ওই ব্যক্তির স্ত্রী অ্যাম্বুলেন্সযোগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জে আসেন। এর পরপরই মালসাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

তবে সিরাজগঞ্জে তার জানাজা হয়নি। লাশ দাফনের পরই মৃত ব্যক্তির স্ত্রী অ্যাম্বুলেন্স নিয়ে চলে যান বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগেই কবর তৈরি করা ছিল। তিনজন ব্যক্তি নরমাল নিরাপত্তা সুরক্ষা সরাঞ্জম (পিপিই) পড়ে লাশ কবরে নামায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অ্যাম্বুলেন্সযোগে মৃতদেহ নিয়ে ওই ব্যক্তির স্ত্রী সিরাজগঞ্জে আসেন। তবে লাশটি দাফনে পুলিশ সহায়তা করে। এ সময় তার স্ত্রী দাফনের স্থান থেকে ২০০-৩০০ মিটার দূরে ছিলেন। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা