,

রাজধানীর যেসব এলাকায় করোনা সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে

news-image

নিউজ ডেস্ক : দেশে বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা। বাংলাদেশে সোমবার একদিনে সর্বোচ্চ সংখ্যক (৪৯২) করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবে নতুন করে আরও কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে।

২০ এপ্রিলের হিসাব অনুযায়ী পুরান ঢাকার অনেক এলাকায় অন্য যেকোনও এলাকার তুলনায় সংক্রমণ বেশি।

ইতোমধ্যে আজিমপুরে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ।
এছাড়া, বাবুবাজারে ১১, বংশালে ৩১, চকবাজারে ১৯, গেন্ডারিয়ায় ২১, যাত্রাবাড়িতে ৩৩, লালবাগে ৩১, সুত্রাপুরে ১২, ওয়ারীতে ৩০ ও শাখারীবাজারে ১৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

এদিকে, মোহাম্মদপুরে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৮ জন।

পুরো মিরপুর এলাকায় ৭০ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে, যার মধ্যে মিরপুর ১৪ তেই ২১ ও টোলারবাগে ১৯ জন।

এছাড়া ধানমন্ডিতে ২৩, বাসাবোয় ১৯, মহাখালীতে ১৪, মগবাজারে ১৬, রাজারবাগে ২৮, উত্তরায় ২৩ ও শাহবাগে ১১ জন করোনারোগী শনাক্ত হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য