,

সরাইলে এাণের দাবীতে  বিক্ষোভ করেছেন কর্মহীন লোকজন

news-image
তৌহিদুর রহমান নিটল / আরিফুল সুমন ,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ত্রাণ সহায়তা চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া লোকজন। মঙ্গলবার  সকাল সাড়ে ১০টার দিকে অসহায় দরিদ্র লোকজন” কত থাকব উপবাস, খাবার দে’ লেখাযুক্ত ব্যানার নিয়ে লোকজন বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি নিয়ে তারা উপজেলা পরিষদের সামনে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে ত্রাণ সহয়তার দাবিতে নানা স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, সৈয়দটুলা গ্রামের ৬নং ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ সহায়তা আসেনি। এর ফলে তাদের অনেকের বাড়িতে চুলা জ্বলছে না। মানবেতর দিন কাটছে তাদের। এসময় তারা বলেন, করোনভাইরাসের প্রভাবে সৈয়দটুলা গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দাদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ আসেনি। এই ওয়ার্ডে হতদরিদ্র ও শ্রমিক রয়েছেন। আমাদের সবার কাজকর্ম বন্ধ। সেজন্য আমরা বিক্ষোভ করেছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাদের ত্রাণ দেয়ার ব্যাপারে আশ্বস্ত করার পর আমরা চলে এসেছি।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) আবু সালেহ মো. মুসা বলেন, আমরা এাণ দিচ্ছি প্রতিনিয়ই। এদের মর্ধ্য কিছুলোক এাণ না পাওয়া এখানে এসেছিল। তাদেরকে আগামীকাল এাণ দেওয়া হবে বলা হয়েছে। তারপর যারা বাদ পড়বেন পর্যায়ক্রমে আমরা লিষ্ট করে তাদের কাছেও এাণ পৌঁছাব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য