,

হবিগঞ্জে একদিনে ১০ জন করোনায় শনাক্ত

news-image

সিলেট প্রতিনিধি : হবিগঞ্জে একদিনে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১১ জনের করোনা শনাক্ত হলো।

সোমবার হবিগঞ্জ সিভিল সার্জন ডা. একেএম মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা কিভাবে আক্রান্ত হলেন তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি।

সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে তাদের করোনা নমুনা পরীক্ষা করা হয়।

মেডিকেল কলেজের ল্যাব সংশ্লিষ্ট একটি সূত্র জানায়- সোমবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে এবং ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্ত ১০ জনের বাড়িই হবিগঞ্জে। তাদের মধ্যে লাখাইয়ের ৩ জন (পুরুষ ২, নারী ১), বাহুবলের ১ জন (পুরুষ), আজমীরিগঞ্জের ২ জন (নারী ১, পুরুষ ১), বানিয়াচংয়ের ৩ জন (পুরুষ) ও চুনারুঘাটের ১ জন (পুরুষ) রয়েছেন।

এর আগে গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে ফেরত আসা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। আগের দিন রাতে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসার পথে চেকপোস্ট থেকে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসে। পরে তার নমুনা ঢাকায় আইইডিসিআর-এ পাঠালে রিপোর্ট পজিটিভ আসে।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৮ জনের। এর মধ্যে সিলেট জেলার প্রথম করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিন গত ১৫ এপ্রিল মারা গেছেন। ওইদিন সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে গ্রামের বাড়ি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সমাধিস্থ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য