,

এন-৯৫ মাস্ক নিয়ে দুর্নীতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

news-image

নিউজ ডেস্ক : এন-৯৫ ব্রান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক বিভিন্ন সরকারি হাসপাতালে সরবরাহের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব সাঈদুর রহমানের নেতৃত্বে কমিটির অপর দুই সদস্য হলেন উপসচিব হাসান মাহমুদ এবং স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুর রহমান। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতলে এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে সাধারণ ও নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগ পাওয়া যায়। এই পরিস্থিতিতে মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠানকে সিএমএসডি ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিলে প্রতিষ্ঠানটি একটি ব্যাখ্যা দেয়। কিন্ত অভিযোগ এবং ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে যথাযথ অবস্থা অনুসন্ধান করার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ কমিটি গঠন করেছে।

উল্লেখ্য, দেশে করোনা দুর্যোগের এই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্কসহ বিভিন্ন যন্ত্রপাতি সরকারি হাসপাতালে সরবরাহ করে আসছে। এই সামগ্রীগুলোর মধ্যে এন-৯৫ মাস্কসহ কেনাকাটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে। সোমবার করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাস্কের বিষয়টি উত্থাপন করে স্বাস্থ্যসচিব, মহাপরিচালক, সিএমএসডির পরিচালকসহ ক্রয় প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের সতর্ক করেন। এরপরই বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কমিটি গঠনের আদেশ জারি করা হলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য