,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দলের সংর্ঘষে পুলিশসহ আহত ৫০

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধান মাড়াই করা নিয়ে তর্ক থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৭ পুলিশ সদস্যসহ উভয় ৫০ আহত হয়েছে। ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রবিবার সন্ধ্যায় নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের ডিঘর ও সূচীউড়ার তিতাস নদীর পাড়ে ফারুক মিয়া ধান মাড়াই করছিল। সে সময় কামাল মিয়া নামে এক ব্যক্তি ধান মাড়াইয়ের জায়গায় একটি ছোট ট্রাক উঠিয়ে দেয়। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। পরে বিষয়টি দুপক্ষের লোকজন জানতে পেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তখন উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সে সময় কামালের পক্ষের লোকজন পুলিশের উপর চড়াও হয়। তখন শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।

এসময় সাত পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৫০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। রাত ১০টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত হাসপাতালে উভয় পক্ষকে চিকিৎসা দেওয়া হয়।গোকর্ণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছোয়াব আহম্মেদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংর্ঘষ হয়। উভয় পক্ষের আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এলাকায় পুলিশ মোতায়েন আছে। নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, সাধারণ বিষয় নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে ৪ জন অফিসার ও ৩ জন কনস্টেবল মোট ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য