,

নবীনগরে এখনো কেউ করোনা আক্রান্ত  হয়নি জানালেন স্বাস্থ্য কর্মকতা

news-image
নবীনগর প্রতিনিধি : ব্রা হ্মণবাড়িয়ার নবীনগরে করোনাভাইরাস  সন্দেহে ৬৯ জনের মধ্যে ৪০ জনের রিপোর্টই নেগেটিভ  এসেছে বাকি ২৯ জনের রিপোর্ট এখনো  পৌঁছায়নি উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ইব্রাহিমপুর গ্রামের জাহানারা বেগম (৬৫) ও পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার বলিবাড়ী গ্রামের রায়হান মিয়া (২৫) নবীনগর সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেও তারা করেনায় আক্রান্ত ছিলেন না। তবে নবীনগর পৌর এলাকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আলমনগর গ্রামের মজনু মিয়া (৬৫) ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারিরীক অবস্থা এখন উন্নতির দিকে।
এদিকে গত দুদিন আগে নবীনগর সদরের কাঁচা বাজার, মাছ বাজার, বাহিরে বসা
মুদি ব্যবসায়ী, ফলের দোকান সরিয়ে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেয়া
হয়েছে। এর ফলে পাল্টে গেছে নবীনগর সদর বাজারের দৃশ্যপট। আগে যেখানে
মানুষজনদের গাদাগাদি অবস্থা চোখে পড়তো এখন আর তেমনটা পড়ে না। তবে
সুশীল সমাজের নেতৃবৃন্দরা মনে করেন করোনা পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে  রাখতে হলে আমাদের আরো সচেতন হতে হবে। অপ্রয়োজনে বাজারে আসা বন্ধ করার
কথাও জানান তারা।
তবে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বশস্র বাহিনী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এর চিকিৎসক, স্বাস্থ্য সহকারিদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলে এখন পর্যন্ত
উপজেলায় করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
এ ব্যাপারে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ
হাবিবুর রহমান জানান, ইতিমধ্যে আমরা উপজেলা প্রতিটি ইউনিয়নের দায়িত্ব
চিকিৎসকদের বন্টন করে দিয়ে দিয়েছি। তারপরও কারো যদি করোনাভাইরাসের
উপসর্গ দেখা দেয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা প্রয়োজনী
ব্যবস্থা গ্রহণ করবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য