,

ভাড়া দিতে না পারায় এক পরিবারকে বাসা থেকে বের করে দিলেন বাড়িওয়ালা!

news-image

নিজস্ব প্রতিবেদক : ভাড়া দিতে না পারায় তিন শিশুসহ এক দম্পতিকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর কলাবাগানের এক বাড়িওয়ালার বিরুদ্ধে।

ভুক্তভোগী ভাড়াটে রবিবার বাড়িওয়ালা শম্পা আক্তারের বিরুদ্ধে কলাবাগান থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, শনিবার মধ্যরাতে কলাবাগান থানার কাঁঠালবাগানের ভাড়া বাসা থেকে শম্পা আক্তার নামের ওই বাড়িওয়ালা তাদেরকে বের করে দেন। রাতভর চেষ্টার পরও বাসায় উঠতে না পেরে ওই দম্পতি বাড্ডায় এক স্বজনের বাসায় আশ্রয় নেন ।

এদিকে, কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, শনিবার রাতে বাড়ির মালিক শম্পা আক্তার থানায় মৌখিকভাবে অভিযোগ করেন তার ভাড়াটে তাকে মারধর করছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এর কোনো সত্যতা পায়নি। ভাড়াটেকে তিনি বাসা থেকে বের করে দেওয়ার জন্য পুলিশের কাছে এই অভিযোগ করেন। বাড়ির মালিককে অনুরোধ করা হয় রাতে ভাড়াটিয়াকে বের না করে দিতে। দিনের বেলায় পুলিশ বিষয়টি দেখবে। এরপর পুলিশ চলে আসার পর ওই দম্পতিকে বের করে দেওয়া হয়।

ওসি জানান, এ ঘটনায় রবিবার ভুক্তভোগী ভাড়াটে থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাড়াটে দম্পতি জানান, তারা প্রতি মাসে ভাড়া পরিশোধ করেন। বর্তমান পরিস্থিতিতে এক মাসের ভাড়া বকেয়া পড়েছে। এতে বাড়িওয়ালার কাছে অনেক অনুনয় করেছেন। কিন্তু বাড়িওয়ালা তাদের কথায় কোনো কর্ণপাত করেননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য