সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জেও ব্রাহ্মণবাড়িয়ার মতো জমায়েত হওয়ার কথা ছিল!

news-image

ডেস্ক রিপোর্ট : প্রখ্যাত আলেম মোফাসসিরে কুরআন ও বরেণ্য ইসলামী আলোচক মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লোক সমাগমের বিষয়টি পুরো দেশে বিরূপ প্রভাব ফেলেছে। করোনাভাইরাসের এই কঠিন সময়ে এমন কাণ্ডে সমালোচনা তুঙ্গে ব্রাহ্মণবাড়িয়া। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাতেও আরেক ইসলামি নেতার জানাজায় এমন জমায়েত হওয়ার কথা ছিল বলে জানা গেছে।

গত ৭ এপ্রিল দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গার ইমামবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রাচীন ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি। তার অনুসারীরা লকডাউন ভেঙে জানাজায় অংশ নিতে পারে, এমন শঙ্কা ছিল হবিগঞ্জে।

তবে হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত কুমার পালের সময়োপযোগী দিকনির্দেশনা ও দৃঢ় সিদ্ধান্তে সেদিন রক্ষা পায় নবীগঞ্জবাসী। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সেদিন ছিল বেশ কঠোর।

শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ির মৃত্যুর পর গত ৮ এপ্রিল দুপুর আড়াইটায় তার নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। তবে তার আগেই সেখানে অবস্থান নেন হবিগঞ্জের ডিসি। তিনি ইউএনও বিশ্বজিত কুমার পালের সঙ্গে সমন্বয় করে এলাকায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। যে কারণে সেখানে বাইরের কোনো লোক এসে জানাজায় অংশ নিতে পারেনি।

জানা গেছে, হুসাইন আহমদ মাদানীর (রহ.) বিশিষ্ট খলিফা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ির জানাজায় অংশ নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন বহুল আলেম-ওলামা। তাদের অভিযোগ, প্রশাসন বাধা দেওয়ায় তারা আব্দুল মুমিন শায়খের জানাজা পড়তে পারেননি।

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ এবং নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মৃতের পরিবারকে করোনাভাইরাস পরিস্থিতে সম্পর্কে অবহিত করেন। তারা জানান, আল্লামা আব্দুল মুমিন শায়খের পরিবারকে করোনা পরিস্থিতির ভয়াবহতা বোঝান হলে তারা নিজ বাড়িতে জানাজা পড়াতে রাজি হন।

এ ছাড়া পুরো হবিগঞ্জ জেলা সব প্রবেশপথ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। যে কারণে প্রচুর জনসমাগম রোধ করা গেছে।

এ বিষয়ে নবীগঞ্জের ইউএনও বিশ্বজিত কুমার পাল বলেন, ‘শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ির জানাজায় বাইরের এলাকার লোকজনের অংশগ্রহণের সুযোগ দিলে হয়তো আজ হবিগঞ্জ জেলা স্বাস্থ্যঝুঁকিতে থাকত। জেলা প্রশাসক মহোদয়ের সময়োপযোগী সিদ্ধান্তের কারণে এমন ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এবং হবিগঞ্জ, নবীগঞ্জের আলেম-ওলামা আমাদের যথেষ্ট সহায়তা করেছেন। এ ছাড়া আল্লামা আব্দুল মুমিনের পরিবারও আমাদের সমর্থন দিয়েছেন।’

নারায়ণগঞ্জ থেকে আসা এক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে হবিগঞ্জে। তবে করোনাভাইরাসের বিরুপ প্রভাব থেকে অন্যান্য অঞ্চলগুলোর চেয়ে কিছুটা নিরাপদ অবস্থানে আছে নবীগঞ্জ উপজেলা। হবিগঞ্জ জেলাও বর্তমান সময়ে নিরাপদ অবস্থানে আছে বলে জানিয়েছেন ডিসি মোহাম্মদ কামরুল হাসান।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাস পাড়ায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন যুবায়ের আহমেদ আনসারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। পরদিন গতকাল শনিবার তার জানাজায় লাখো মানুষের ঢল নামে। লোকজনের উপস্থিতি মাদ্রাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায়। শুধু তাই নয়, ওই এলাকার বিভিন্ন ভবনের ছাদেও মানুষের উপস্থিতি দেখা যায়।

এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে না পারায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়। আজ রোববার প্রত্যাহার করা হয় ওই এলাকার সার্কেল এএসপিকে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী