,

জাপান গার্ডেন সিটিতে বৃদ্ধের মৃত্যুর তথ্য গোপন, ৩ জন করোনা শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর তথ্য চেপে গিয়েছে ঢাকার মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বাসিন্দা একটি পরিবার। পরে ওই পরিবারের আরও তিন সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়।

জাপান গার্ডেন সিটিতে ২১টি ভবনে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। ভাইরাসটি সংক্রমণ রোধে রবিবার দুপুরে ওই ভবনটি লকডাউন করে দেওয়া হয়েছে। আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মুফতি আহমেদ বলেন, গার্ডেন সিটির ১৫ নম্বর ভবনের বাসিন্দা আকবর আলী (৬৬) গত বুধবার মারা যান।

তথ্য গোপন করে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রচার করে পরিবারের লোকজন। তাকে মোহাম্মদপুরের তাজমহল রোডের কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও জানান, এর পরদিনই ৪৫ বছর বয়সী তার মেয়ে, গৃহকর্মী ও গাড়িচালকের দেহে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। তারা আইইডিসিআরে যোগাযোগ করে পরীক্ষা করান। শনিবার রাতে ফলাফলে তিনজনেরই পজিটিভ আসে।

তিনি বলেন, দুপুরের দিকে আদাবর থানা-পুলিশ এসে ওই ভবনটি লকডাউন করে দেয়। এছাড়া, ওই ফ্ল্যাট থেকে আকবরের স্ত্রী এবং আরেক গৃহপরিচারিকার নমুনা আইইডিসিআর থেকে নিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য