,

রংপুরে আড়াইশত ইমাম-মুয়াজ্জিনকে খাদ্য সামগ্রী দিলেন রাঙ্গা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে খাবার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি। তার নিজেস্ব তহবিল থেকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের আড়াইশত জনকে ইমাম মুয়াজ্জিন খাদেম ও পুরোহিত পূজারিদের মাঝে জন প্রতি চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবন ৫০০ গ্রাম, আলু ১ কেজি করে দেয়া হয়। রবিবার গঙ্গাচড়াস্থ রাঙ্গার নিজ বাসভবনে এসব বিতরন করেন এমপি’র কন্যা মালিহা তাসনিম জুই ।

এ সময় গঙ্গাচড়া উপজেলা ভাইস চেয়ারম্যার সাজু আহম্মেদ লাল, রংপুর জেলা জাতীয় পার্টির সহ- সাধারন সম্পাদক আলহাজ¦ খতিবার রহমান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, বড়বিল ইউনিয়ন জাপা সাধারণ সম্পাদক সুজাউদৌল্লা সাগর, আলমবিদিতর ইউনিয়ন জাপা’র সাধারন সম্পাদক ছামিউল চৌধরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুসসহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য