,

নতুন আক্রান্তের ৪৪ ভাগ ঢাকার

news-image

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকায় এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের হার সবচেয়ে বেশি। এর পরই রয়েছে নারায়ণগঞ্জ।

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ৩১২ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত করা হয়েছে। তাদের ভেতরে ঢাকার রয়েছে ৪৪ শতাংশ, নারায়ণগঞ্জে ৩১ শতাংশ বাকি ২৫ শতাংশ সারাদেশের।

রোববার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪ জনকে টেস্ট করা হয়েছে। এরমধ্যে ৩১২ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে এই ভাইরাসে সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৫৬ জনে। এদিকে এই ভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন সুস্থ হয়ে উঠেছেন, এ নিয়ে মোট ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

মন্ত্রীর ব্রিফের পর স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, মারা যাওয়া ব্যক্তিদের মধ্য ৫ জন পুরুষ এবং ২ জন নারী। এরমধ্যে ঢাকার তিনজন ও নারায়ণঞ্জের চারজন মারা যান। শনাক্তকৃত ব্যক্তিদের মধ্য ৩০-৪০ বছর বয়সের ২৩.৪ ভাগ, ২১-৩০ বছর ২২.৩ ভাগ এবং বাকীরা কমবেশি অন্যান্য বয়সের মধ্যে আছেন। গত ২৪ ঘণ্টায় ২৭৪৯ জনের নমুনা সংগ্রহ হলেও পরীক্ষা হয়েছে ২৬৩৪ জনের। নতুন সংক্রমিতদের মধ্যে পুরুষের সংখ্যা ৬৬ ভাগ এবং নারী ৩৪ ভাগ। তাদের ভেতরে ঢাকার রয়েছে ৪৪ শতাংশ, নারায়ণগঞ্জে ৩১ শতাংশ বাকি ২৫ শতাংশ সারাদেশের।

করোনা যুদ্ধে মূলমন্ত্র ঘরে থাকা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষা সংখা বাড়াতে হবে, ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে হবে। একটু কষ্ট করে ঘরে থাকুন, তাহলে আমাদের জয় আসবেই।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা