,

৪ ভেন্টিলেটর দিয়ে যে দেশ করোনা সামলাচ্ছে

news-image

নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাস মোকাবিলা করতে গোটা পৃথিবী মেডিকেল সরঞ্জাম কিনতে হিমশিম খাচ্ছে। এই রোগে আক্রান্তদের বাঁচাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ভেন্টিলেটর তার দাম অনেক। সেই দামের সঙ্গে তাল মেলাতে না পারা দক্ষিণ সুদান মাত্র ৪টি ভেন্টিলেটর দিয়ে কাজ চালাচ্ছে!

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ সুদানে আইসিইউ বেড মাত্র ২৪টি। দেশটিতে মোট জনসংখ্যা ১ কোটি ২০ লাখের মতো।

তার মানে দক্ষিণ সুদানে প্রতি ৩০ লাখ মানুষের জন্য একটি করে ভেন্টিলেটর!

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ সুদানে এখন পর্যন্ত ৪ জন আক্রান্ত হয়েছেন। কেউ মারা যাননি।

এই দেশটির মতো ভেন্টিলেটর সমস্যা আছে বুরকিনা ফাসোতে, ১১টি। সিয়েরা লিওনে ১৩টি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ৩টি।

ভেনিজুয়েলায় ৩২ মিলিয়ন মানুষের জন্য আইসিইউ বেড মাত্র ৮৪টি। তাদের ৯০ শতাংশ হাসপাতালে পর্যাপ্ত ওষুধ নেই।

আইআরসির ভাইস প্রেসিডেন্ট এলিনোর রাইকস এই অবস্থায় যারপরনাই শঙ্কিত। তিনি সিএনএনকে বলেন,‘করোনাভাইরাস কীভাবে উন্নত দেশগুলোকে দিশেহারা করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। গরীব দেশগুলোর মানুষকে আর কিছুদিন পর বাঁচানো যাবে না বলে মনে হচ্ছে। তাদের টিকিয়ে রাখতে উন্নত দেশগুলো সাহায্য না করলে মহাবিপদ।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য