,

লকডাউন ভেঙে গরুর শেষকৃত্যে (ভিডিওসহ)

news-image

অনলাইন ডেস্ক : ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর লকডাউনের মধ্যেই ষাঁড়ের মৃত্যুর পর তার শেষকৃত্যে শত শত লোক জড়ো হয়েছেন। দেশটির তামিলনাড়ুর মুধুবারাপট্টি নামে একটি গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটেছে।

আনন্দবাজারপত্রিকা ও নিউজ টোয়েন্টিফোরের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

খবরে বলা হয়েছে, সেখানকার জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুতে অংশ নেয়া একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে মানুষের কাছে এসব ষাঁড়ের বেশ কদর।

তেমনই একটি ষাঁড়ের মৃত্যুর পর তার শেষযাত্রায় সামাজিক দূরত্ব বজায় না রেখেই অংশ নেন শত শত গ্রামবাসী। সামাজিকমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

ভিডিওতে দেখা গেছে, ষাঁড়টিকে ভ্যানের মতো কোনো গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার ওপর ফুল, মালা দেয়া হয়েছে, ধূপ জ্বলছে।

আর সামনে-পেছনে চারপাশে কয়েকশ মানুষ রীতিমতো শোভাযাত্রা করে এগিয়ে যাচ্ছেন তার শেষকৃত্য সম্পন্ন করতে।

এই গ্রামবাসীর পরস্পরের থেকে দূরত্ব রাখা তো দূরের কথা, কারও মুখেই কোনো মাস্ক ছিল না।

সবাই একসঙ্গে এভাবেই চলছেন। বৈশ্বিক মহামারীতে ভারতে ১৫ হাজার ৭১২ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৫০৭ জন।

রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এমন খবর দিয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে ২৭ জনের মৃত্যু ও এক হাজার ৩৩৪ জন আক্রান্ত হয়েছেন।

আর তামিলনাড়ুতে কোভিড-১৯ রোগে আক্রান্ত এক হাজার ৩০০ জনের বেশি। শনিবার সেখানে নতুন করে ৪৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮২ জনের।

মহামারী ঠেকাতে সব ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান রাজ্য স্বাস্থ্যমন্ত্রী বিজয় ভাস্কর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য