,

মাশরাফির নানা করোনায় আক্রান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য বিদায়ী অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজার নানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পেশায় তিনি একজন চিকিৎসক। তার নাম ডা. মাসুদ আহমেদ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক তিনি।

জানা গেছে, করোনাভাইরাস বিস্তারের মধ্যে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন ডা. মাসুদ আহমেদ। এরই মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি। খুলনা জেলায় তিনিই প্রথম করোনা শনাক্ত হওয়া চিকিৎসক।

এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, ডা. মাসুদ আহমেদের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে আমরা তাকে আইসোলেশনে নিই। শনিবার তারসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে একমাত্র করোনা শনাক্ত হওয়া রোগী মাসুদ আহমেদ। এ খবরের পর হাসপাতালের যে রেস্ট হাউসে থাকেন ডা. মাসুদ আহমেদ, সেখানে আরও ১২ চিকিৎসককে ১৪ দিনের কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। আজ তাদের সবার করোনা টেস্ট করা হবে।

উল্লেখ্য, ডা. মাসুদ আহমেদ মাশরাফির নানির খালাতো ভাই। দূর সম্পর্কের নানা হলেও ডা. মাসুদ আহমেদকে খুব ভালোবাসেন মাশরাফি। প্রিয় নানা করোনাভাইরাসে আক্রান্তের খবর শোনার পর থেকেই বেশ উদ্বিগ্ন রয়েছেন মাশরাফি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য