রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লেডি গাগাদের সেই কনসার্ট রাত ১২টায়

news-image

বিনোদন ডেস্ক : রাত ১২ টায় শুরু হবে অনলাইন কনসার্ট ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’। করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্যসংস্থার জন্য তহবিল সংগ্রহ করতে এ কনসার্টের উদ্যোগ নিয়েছেন পপ গায়িকা ম্যাডোনা। পপ সুপারস্টার লেডি গাগা এ কনসার্টের সমন্বয় করেছেন।

আগেই জানানো হয়েছে বিশ্বের খ্যাতিমান সব শিল্পী নিজ বাড়িতে বসেই এ কনসার্টে তাদের নিজেদের পরিবেশনা পরিবেশন করবেন। তাদের মধ্যে আছেন রোলিং স্টোন ব্যান্ড, বিলি আইলিশ।

‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ কনসার্টির তত্ত্বাবধায়ক গাগা ইতোমধ্যে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য ৩০০ কোটি টাকার বেশি জোগাড় করে ফেলেছেন। গ্লোবাল সিটিজেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে বড়সড় এই ডিজিটাল ইভেন্ট আয়োজন করছে এটি।

কার্যত ইভেন্টটি বিশ্বব্যাপী শিল্পীদের এক করে দেবে। ইভেন্টে অংশগ্রহণকারী শিল্পীদের তালিকায় বলিউডের শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপরার নামও রয়েছে।

গ্লোবাল সিটিজেন তাদের টুইটার পেজে সম্প্রতি একটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, ‘আমরা ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম ইভেন্টটি ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত।

কনসার্টে আরও দেখা যাবে অ্যালানিস মরিসেট, কেসি মাসগ্রেভস, লিজো, গায়ক আন্দ্রেয়া বোসেলি, জন লিজেন্ড, কিথ আরবান, পার্ল জ্যাম ব্যান্ডের এডি ভেডার, গ্রিন ডে ব্যান্ডে বিলি জো আর্মস্ট্রং, কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন, র‌্যাপার বার্না বয়, মালুমা, জে বালবিন, চীনা পিয়ানোশিল্পী ল্যাং ল্যাং, অভিনয়শিল্পী কেরি ওয়াশিংটন, অভিনেতা ইদ্রিস অ্যালবা, ফুটবলার ডেভিড বেকহামদের।

বিবিসিসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে আজ সরাসরি দেখা যাবে কনসার্টটি। এটি সঞ্চালনা করবেন ‘দ্য টুনাইট শো’র জিমি ফ্যালন, ‘জিমি কিমেল লাইভ’–এর জিমি কিমেল ও ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’-এর স্টিফেন কোলবার্ট। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের