,

সৃজনশীল মাস্ক

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের চিত্র পাল্টে গেছে। বিভিন্ন দেশে কারফিউ ও জরুরি অবস্থা জারি এবং লকডাউন করা হয়েছে। মানুষ সংক্রমণের ভয়ে ঘরে অবস্থান করছে, পশুপাখি নির্ভয়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে গণসচেতনতার বিকল্প নেই। সতর্ক থাকতে হবে সবাইকে।

ভারতে অনেক পুলিশ সদস্য সৃজনশীল মাস্ক পরছেন। তাদের অনেকেই করোনাভাইরাস হেলমেট পরে লোকজনকে সতর্ক করছেন। মালয়েশিয়ায় ভৌতিক পোশাকে নিজেকে আড়াল করে লকডাউন মানতে মানুষকে সচেতন করছেন অনেক স্বেচ্ছাসেবী। তুরস্কে স্বেচ্ছাসেবীরা স্পাইডারম্যানের পোশাক পরে স্থানীয়দের লকডাউন মানতে ও সংক্রমণ রোধে সবাইকে নিরাপদ রাখার ব্যাপারে প্রচার চালাচ্ছেন।

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, অনেক দেশ সংক্রমণ ঠেকাতে নাগরিকদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। অনেকে তা মেনে চলছেন। তবে এ নিয়ে বিনোদনও কম হচ্ছে না। মাস্কের বিকল্প হিসেবে নিউইয়র্কে এক নারীকে পানির একটি বড় পাত্রে মাথা ঢুকিয়ে ঘুরতে দেখা গেছে।

চীনে শিশুসহ অনেকেই পানির বোতলকে মাস্ক বানিয়ে পরছে। ফিলিস্তিনে মাস্ক পরা নিয়ে সচেতনতায় বিনোদনমূলক নানা তৎপরতার মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। সেখানে অনেককে ভৌতিক চেহারার মাস্ক পরে ঘুরতে দেখা গেছে। গাজায় এক নারী তার বাচ্চাদের সবজির পাতা দিয়ে অস্থায়ী মাস্ক বানিয়ে দিয়েছেন। কাউকে বাঁধাকপি, কাউকে কচুর পাতা দিয়ে মাস্ক বানিয়ে দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য