,

চীনে করোনায় মৃতের সংখ্যা নিয়ে সন্দেহ ট্রাম্পের

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা নিয়ে আবারো সন্দেহ প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দেশটি মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ছিল। আবারও এগিয়ে যাবে।

চীনের যে শহর থেকে করোনা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই উহানে মৃত্যু নিয়ে এতদিন যা হিসাব দেওয়া হচ্ছিল, তার থেকেও মৃত্যুর সংখ্যা আরও ১৩০০ বেশি বলে দেশটি স্বীকার করার দু’দিনের মাথায় ট্রাম্প তার সন্দেহের কথা জানালেন। খবর এনডিটিভির

চীনের নতুন হিসাবে দেশটিতে করোনা মহামারীতে মৃত্যু হয়েছে মোট ৪৬০০ জনের। এ নিয়ে সন্দেহ প্রকাশ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এক নম্বর নয়। চীন করোনায় মৃত্যুতে এক নম্বর, এটি বুঝতে হবে।

চীনের মৃত্যুর সংখ্যা আরও বাড়বে ইঙ্গিত দিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, মৃত্যুর দিক থেকে তারা (চীন) আমাদের থেকে এগিয়ে ছিল। তারা আবারও এগিয়ে যাবে। তাদের হিসাব প্রকাশ বন্ধ হয়নি। তাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি।

করোনায় এখন পর্যন্ত মৃত্যুর হিসাবে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি হিসাবে দেশটিতে মারা গেছেন এ পর্যন্ত প্রায় ৩৯ হাজার। অন্যদিকে স্পেনে প্রাণহানি ২০ হাজার, ইতালিতে ২৩ হাজার, ব্রিটেনে ১৫ হাজার, ফ্রান্সে ১৯ হাজার পেরিয়ে গেছে। অথচ যে দেশ থেকে করোনা ছড়িয়েছে, সেই চীনের সরকারি হিসাবে মৃত্যু এখন ৪৬০০ বলা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যেখানে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও স্পেনে স্বাস্থ্যসেবা পদ্ধতি অতিমাত্রায় উন্নত, সেখানেই এতো মৃত্যু! আর চীনেতো স্বাস্থ্যসেবা এসব দেশের তুলনায় তিনভাগের একভাগ। সেখানেই কিনা মৃত্যু এতো কম! চীনের দেওয়া সরকারি হিসাব একেবারেই অবাস্তব।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রকৃত ঘটনা আপনারাও জানেন, আমরাও জানি এবং তারাও জানে। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তাহলে আপনারা এসব নিয়ে লেখেন না কেন, আপনাদের বিষয়টি ব্যাখ্যা দিতে হবে। আর আমিও একদিন বিষয়টির ব্যাখ্যা তুলে ধরবো।

ট্রাম্প আরও উল্লেখ করেন, পশ্চিমা অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা মাথাপিছু হিসেবে অনেক কম।

এরআগেও ট্রাম্প চীনের মৃত্যুর সংখ্যা নিয়ে তার সন্দেহের কথা তুলে ধরেছিলেন। গত বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, চীনে মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। বিশ্বে যত মৃত্যুর ঘটনা ঘটেছে, তার অধিকাংশ আমাদের দেশে নয়, চীনেই বেশি ঘটেছে। কারণ দেশটি বিশাল জনসংখ্যার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য