,

পরিচয় নিশ্চিত না হয়ে বাড়িতে কাউকে ঢুকতে দেবেন না : পুলিশ সদর দপ্তর

news-image

বিশেষ প্রতিনিধি : করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার কথা বলে কিছু দুষ্কৃতকারী সাধারণ মানুষের বাড়িতে প্রবেশ করে অপরাধ সংঘটনের সুযোগ নিচ্ছে বলে কিছু অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় কেউ বাড়িতে এলে ৯৯৯ বা নিকটস্থ থানায় ফোন করে পরিচয় নিশ্চিত হতে পরামর্শ দিয়েছে পুলিশ সদর দফতর। আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ঘরে ঢুকতে দিতে নিষেধ করা হয়েছে।

শনিবার পুলিশ সদর দপ্তরের এক প্রেসনোটে এই পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেসনোটে বলা হয়, করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে কিছু দুষ্কৃতকারী সাধারণ মানুষের বাড়িতে ঢুকে অপরাধ ঘটাচ্ছে। তাই কোনো অবস্থাতেই আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে অথবা তার বা তাদের কাজ সম্পর্কে না জেনে তাদের ঘরে ঢুকতে দেওয়া যাবে না। এ নিয়ে কোনো সন্দেহ হলে নগরবাসীকে নিকটস্থ থানাকে অবহিত করা অথবা ৯৯৯ এ ফোন করে নিশ্চিত হয়ে নেওয়ারও অনুরোধ জানিয়েছে পুলিশ।

প্রেসনোটে আরো বলা হয়, বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে। একই সঙ্গে, এ ধরনের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে বাংলাদেশ পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য