,

বাগেরহাটে গাড়ী ছিনতাই চক্রের তিন সদস্য আটক

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের মোংলা বন্দরের পুরানো বাসষ্টান থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার ৯দিন পর উদ্ধার করেছে পুলিশ। ওই চুরির ঘটনায় জড়িত থাকায় আন্ত:জেলা গাড়ী সিন্ডিগেট চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। মোংলা উপজেলার সুন্দরবন এলাকার বাশতলা গ্রামের এমদাদ শিকারী রেন্ট এ কারে ভাড়ায় চালাইতো এই প্রাইভেট কারটি।

পুলিশ জানায়, গত ৮এপ্রিল বন্দরের শিল্প এলাকার বাস ষ্টান্ড থেকে নাইন্টি মডেলের সাদা রংয়ের ঢাকা-মেট্ট্র-(ঘ-১১৫২৬২) নাম্বারের একটি প্রাইভেট কার চুরি হয়ে যায়। এ গাড়ী চুরির ঘটনায় মোংলা থানায় অভিযোগ করে মালিক পক্ষ। অভিযোগের সুত্রধরে বাসষ্টান এলাকায় পৌরসভার সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করে মোংলা থানা পুলিশ।

১৭ এপ্রিল মোংলার কুমারখালী এলাকা থেকে আটক করা হয় গাড়ী ছিনতাই চক্রের অন্যতম সদস্য ঝালকাঠী জেলার রাজাপুর থানার তারাবুনিয়া গ্রামের মোসারেফ হাওলাদারের ছেলে মোঃ জামাল হাওলাদার (২৩) কে। এর পর জিজ্ঞিাসাবাদে তার দেয়া তথ্য মতে মোংলা থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই মোঃ আবদুল আহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে বরিশালের কাউনিয়া এলাকা থেকে উদ্ধার করেন প্রাইভেট কারটি। ওই সময় চুরির সাথে জড়িত বরিশাল জেলার কাউনিয়া থানার চরবাড়িয়া ৭নং ওয়ার্ডের বাসিন্ধা মৃত জব্বার হাওলাদারের ছেলে মোঃ শামিম (৪০) ও ঝালকাঠী জেলার নলচিঠি থানার চৌকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ মঞ্জু মোল্লা (৬০) কে আটক করা হয়।

শনিবার গাড়ী ছিনতাই চক্রের ওই তিন সদস্যকে গাড়ীসহ মোংলা থানায় আনা হয় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রশাসন। পরে গাড়ীটি পুলিশের
জিম্মায় রেখে বিকালে অন্য সদস্য আলতাফ ফরাজীর ছেলে গিয়াস উদ্দিন আল মামুন (৩৭) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার জিউধারা ৫নং ওয়ার্ডের বাসিন্ধা মোসারেফ হাওলাদারের ছেলে মোঃ আল আমিনসহ আরো ২জন অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের শেষে ছিনতাই চক্রের ওই তিন সদস্য কে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার পুলিশ কর্মকর্তা আবদুল আহাদ জানান, দেশব্যাপি ওই গাড়ী ছিনতাই চক্রের একটি বড় নেট ওয়ার্ক রয়েছে। দেশের
বিভিন্ন এলাকায় তাদের সক্রিয় সদস্য রয়েছে। এলাকা ভিত্তিক তারা সম্মনয় করে গাড়ী চুরি ও ছিনতাই করে থাকে এ চক্রটি। তবে প্রশাসনের নজরদারীতে কোন চোর বা অপরাধকারী পুলিশের হাত থেকে রেহাই পাবেনা বলেও জানায় এ পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা