,

গণমাধ্যমে সঙ্গে নার্সদের কথা বলতে মানা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্তব্যরত নার্সদের গণমাধ্যমে কথা বলতে বারণ করা হয়েছে।

কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধা‌রিত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে খাবার সঙ্কটের কথা নার্সের মাধ্যমে প্রকাশ হওয়ার পর তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে শুক্রবার এই নির্দেশনা এল।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, “নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে সরকারি চাকুরি বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে জনসম্মুখে, সংবাদপত্রে বা অন্য কোনো গণমাধ্যমের কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করার জন্য নির্দেশ প্রদান করা হল।”

কুয়েত মৈত্রী হাসপাতালের ওই ঘটনা প্রকাশের পর কোভিড-১৯ আক্রান্ত হাসপাতালে নার্সদের খাবার সঙ্কটের বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

নভেল করোনাভাইরাস মহামারী মোকাবেলায় চিকিৎসকসহ অন্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি নার্সদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। দেশে এই পর্যন্ত ৯৬ জন নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য