,

কালোবাজারে তেল বিক্রি : আ’লীগ সভাপতি ও সেচ্ছাসেবক লীগ আহবায়ক বহিস্কার

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে টিসিবি’র তেল কালোবাজারে বিক্রির ঘটনায় বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর উকিল ও চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মিলন মাঝিকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় এবং বাগেরহাট জেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম-আহবায়ক সরদার আব্দুল কাদের ও বিশ্বজিৎ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও বাগেরহাট জেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল জানান, করোনা দূর্যোগের কান্তিকালে দল ও সরকারের দূর্নীতি বিরোধী অবস্থানকে তোয়াক্কা না করে মেসার্স মোঃ জাহাঙ্গীর আলমের নামে টিসিবির পন্য কালোবাজারে বিক্রির দায়ে বিভিন্ন অনলাইন,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত সংবাদের ভিত্তিতে দল ও সরকারের ভাবমূর্তি চরম ভাবে ক্ষূণœ হয়েছে। এমতাবস্থায় তাদেরকে বাগেরহাট জেলা আওয়ামী লীগের নির্দেশে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। সেই সাথে কেন তাদেরকে দল থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না সে জন্য ৭ দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

প্রসংগত, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বাগেরহাটের চিতলমারীতে কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি’র ১৯২ লিটার তেলের মধ্যে ৯০ লিটার তেল উপজেলা প্রশাসন উদ্ধার করে। এ সময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য কালোবাজারে বিক্রির দায়ে আবির স্টোরের মালিক ইসমাইল কাজীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টিসিবির ডিলার মোঃ জাহাঙ্গীর উকিল মুঠোফোনে বলেন, ‘আমি আজ ৩৬ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। উপজেলা প্রশাসন ও দলের নেতাদের অনুরোধে আমি চিতলমারী সদর ইউনিয়নে মাল বিক্রির জন্য চিতলমারী উপজেলা সেচ্ছা সেবক লীগের আহবায়ক মিলন মাঝিকে দায়িত্ব দেই। কোন অনিয়ম হলে সে করেছে। এখন যেটা হচ্ছে সেটা আমার বিরুদ্ধে অবিচার হচ্ছে।’

এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন মাঝি সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি টিসিবির কোন ডিলার নই। আমি কোন তেল কারো কাছে বিক্রি করি নেই। আর এ ব্যবসার সাথেও আমি জড়িত না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য