,

প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী পেলেন ২৯০টি পরিবার

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটেরমোরেলগঞ্জে প্রাণঘাতি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ২৯০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জরুরি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক পৃথক পৃথক এলাকায় শ্রমিকদের মাঝে চাল বিতরণ করেন।

এর মধ্যে মোরেলগঞ্জ, মোংলা, শরণখোলা বাস শ্রমিক। পিরোজপুর, বাগেরহাট, ঢাকা রুটের শ্রমিক ও দুটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা রয়েছেন। এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ঘরমুখি বিভিন্ন শ্রেনীপেশার মানুষ পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী পাবে। খাদ্যের অভাবে কোন ব্যক্তি অভূক্ত থাকবেনা। প্রধানমন্ত্রী’র নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে প্রতিটি বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী নিজ হাতে দিচ্ছেন তিনি। ইতোমধ্যে এ উপজেলায় ৫ হাজার ৬শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও ছিন্নমূল আশ্রয়ন প্রকল্পের ১১০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা