,

ঢাকা মহানগর পুলিশ আজ থেকে কঠোর অবস্থানে যাচ্ছে

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মহানগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র ধানমন্ডির বাসায় গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দদের নিয়ে বৈঠককালে এ সিদ্ধান্ত হয়।

সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দশনার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯ টি ওয়ার্ডে (ঢাঃ মঃ উঃ ৬৪ টি ও ঢাঃ মঃ দঃ ৭৫ টি) ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

প্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে আলোচনা হয়।

প্রায় ১ ঘন্টা ৩০ মিনিটের বৈঠকে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য