,

করোনায় ইতালিতে মৃত্যু সংখ্যা ২২ হাজার ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫২৫ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৭০ জন।

বৃহস্পতিবার ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, একদিনে দেশটিতে নতুন রোগী বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ১ শতাংশ হারে। ফলে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৬০৭ জন। আর সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন।

এদিন বেড়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত ৪০ হাজার ১৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া, টানা ১৩তম দিনের মতো কমেছে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা।

ইতালিতে এখনও করোনা সংক্রমণের কেন্দ্রবিন্দু লোম্বার্ডি। দেশটিতে করোনায় মৃত্যুর প্রায় অর্ধেকই হয়েছে এই অঞ্চলে।

করোনা সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও ভয়াবহ অর্থনৈতিক মন্দা কাটাতে সম্প্রতি লকডাউনের শর্ত কিছুটা শিথিল করেছে ইতালি। খুলে দেয়া হয়েছে বেশ কিছু দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সূত্র: আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য