,

স্বজনদের মিথ্যা তথ্য, মিটফোর্ডের ৫ চিকিৎসকসহ ১২ জন করোনা আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারও একজন রোগীর স্বজনদের দেওয়া মিথ্যা তথ্যের কারণে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীরা। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী জানান, সংক্রমিত হওয়াদের মধ্যে রয়েছেন হাসপাতালে কর্মরত সার্জারি ও গাইনি বিভাগের পাঁচজন চিকিৎসক, চারজন নার্স ও তিনজন অন্য স্বাস্থকর্মী।

তিনি আরও জানান, গত শনিবার সার্জারি বিভাগে ভর্তি হওয়া একজন রোগীর অস্ত্রোপচার হয়, সে অস্ত্রোপচারের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা সবাই আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত এক চিকিৎসক বলেন, ‘গত শনিবার সার্জারি বিভাগে একজন রোগী আসেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেদিনই অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। রোগীর স্বজনরা জানান, তারা মাদারীপুর থেকে এসেছেন। কিন্তু অস্ত্রোপচার শেষে জ্ঞান ফেরার পর রোগীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন। পরে চিকিৎসকরা কোভিড-১৯ টেস্ট করার সিদ্ধান্ত নেন।

‘পরের দিন জানা যায়, রোগীর করোনাভাইরাস পজিটিভ। তখনই ইমার্জেন্সি ওটি এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ড লকডাউন করা হয়। আমরা যারা সে রোগীর সঙ্গে ছিলাম তারা হোম কোয়ারেন্টিনে চলে যাই। নিজেদের টেস্ট করাই। কিন্তু যেটা রিপোর্ট এলো, তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমরা। আমাদের চারজন চিকিৎসক, চারজন নার্স ও তিনজন বয় করোনাভাইরাস পজিটিভ। আরও কয়েকজনের রিপোর্ট আসবে।’

তবে আক্রান্তদের পরিবার ঝুঁকিতে থাকায় তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘শুধু একটা মিথ্যা তথ্যের জন্য এতগুলো মানুষ আজ ঝুঁকিতে। দয়া করে কেউ হাসপাতালে এসে মিথ্যা বলে আমাদের পরিবারের সদস্যদের জীবন বিপন্ন করবেন না।’

প্রসঙ্গত, নারায়ণগঞ্জকে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠাি (আইইডিসিআর) করোনাভাইরাসের অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর