,

পিরোজপুর লকডাউন

news-image

পিরোজপুর প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা ম্যাজিস্ট্রেট ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সর্বসাধারণের জন্য দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে তিনি এই আদেশ জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ পিরোজপুর জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনো জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরীণ যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা এর আওতাবহির্ভূত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে যেহেতু বরিশাল-খুলনার আঞ্চলিক মহাসড়ক পিরোজপুর জেলার ওপর দিয়ে, তাই অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতার বাইরে থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ ও আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য