,

মা হলেন স্মৃতি খান্না

news-image

বিনোদন ডেস্ক : করোনা আতঙ্কে ভারতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সুখবর শোনালেন টেলি অভিনেত্রী স্মৃতি খান্না। ১৫ এপ্রিল, বুধবার সকালে কন্যা সন্তানের মা হয়েছেন স্মৃতি। হাসপাতালে মেয়েকে কোলে নিয়ে অভিনেতা স্বামী গৌতম গুপ্তর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন স্মৃতি খান্না। যার ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে আমাদের রাজকুমারী এসে হাজির হয়েছেন।’

বাবা-মা হওয়ার জন্য স্মৃতি ও গৌতমকে শুভেচ্ছা জানিয়েছেন কিশোর মার্চেন্ট, দীপশিখা দেশমুখ, রাধিকা মদন, ধীরজ ধুপার সহ আরও অনেক টেলি তারকারা। স্মৃতি ও গৌতমকে শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, মৌনী রায়।

সন্তানসম্ভবা হওয়ার পর গর্ভবতী অবস্থার বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই পোস্ট করতেন অভিনেত্রী স্মৃতি খান্না। বর্তমানে গোটা ভারতে যা পরিস্থিতি তাতে কীভাবে তার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসবে সেবিষয়েও উদ্বিগ্ন ছিলেন স্মৃতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গর্ভস্থ সন্তানের নড়াচড়ার একটি ভিডিও পোস্ট করেছিলেন স্মৃতি।

২০১৭ সালে অভিনেতা গৌতম গুপ্তর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন স্মৃতি খান্না। ‘মেরি আসিকি তুমসে হি’ ধারাবাহিকের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী স্মৃতি খান্না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা