,

ফেসবুক লাইভে স্ত্রীকে হত্যা : স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বামীর

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীতে ফেসবুক লাইভে নিজ স্ত্রীকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক স্বামী ওবায়দুল হক টুটুল

বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতী পালের আদালতে হত্যার ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিলে আদালত তা ১৬৪ ধারায় রেকর্ড করেন।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, স্ত্রীকে হত্যার পর টুটুল নিজেই পুলিশের মোবাইলে জানায়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ তাৎক্ষণিক তার নিজ বাড়ি ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভূঞা বাড়ি থেকে গ্রেপ্তার করে। একই সাথে হত্যা কাজে ব্যবহারিত একটি দা ও লাইভ সম্প্রচারের মোবাইলটি জব্দ করা হয়। রাতে এ ঘটনায় গৃহবধু তাহমিনা আক্তারের বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে টুটুলকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করে।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কঠোর নিরাপত্তার মাধ্যমে ঘাটক স্বামী টুটুলকে আদালতে সোপর্দ করা হয়। টুটুল সেখানে হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা দিয়ে সে নিজ হাতে তার স্ত্রী তাহমিনাকে হত্যা করেছে বলে স্বীকার করেন। পরে আদালতের বিচারক সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট ধ্রুব জ্যোতি পাল তা ১৬৪ ধারায় রেকর্ড করেন।

স্বীকারোক্তিতে টুটুল জানায়, তার পরিবারের সাথে স্ত্রী তাহমিনা খাপ খাইয়ে চলতে পারতো না। এ নিয়ে প্রায়ই তাদের মাঝে ঝগড়া বিবাধ লেগে থাকতো। পরিবারিক কলহের বিষয়ে সে তার স্ত্রীকে বিভিন্ন সময়ে বুঝানোর চেষ্টা করলে সে উল্টো আত্মহত্যা করে টুটুলের পরিবারের সবাইকে ফাঁসাবে বলে হুমকি ধামকি দিতো। পারিবারিক ঝগড়া-বিবাধে অতিষ্ট হয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে টুটুল।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই সাইফুদ্দীন জানান, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ৫ বছর আগে পরিবারের সম্মতি ছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতি ইউনিয়নের আকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারকে বিয়ে করে ফেনী পৌরসভার বারাহীপুর এলাকার ভূঞা বাড়ির ওবায়দুল হক টুটুল। ওই সময়ে তাহমিনা চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে নার্সের চাকরি করতেন। দেড় বছর আগে তাদের সংসারে একটি মেয়ে সন্তান হলে টুটুল তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি ফেনীতে চলে আসেন। কিন্তুু কোনভাবেই তার পরিবারের সাথে তাহমিনা খাপ খাইয়ে চলতে পারছিলো না। বিভিন্ন ছোট-খাটো বিষয় নিয়ে সব সময় ঝগড়া বিবাধ লেগেই থাকতো তাদের পরিবারে। এসব বিষয়ে টুটুল তার স্ত্রী তাহমিনাকে নিয়ন্ত্রণ করতে চাইলে সে উল্টো আত্মহত্যা করে টুটুলের পরিবারের সবাইকে ফাঁসাবে বলে হুমকি ধামকি দিয়ে আসতো।

টুটুল ঢাকায় একটি ছোট চাকুরী করলেও তা দিয়ে সংসারের যাবতীয় খরচে টান থাকতো। সম্প্রতি করোনা পরিস্থিতিতে টুটুল বাড়িতে চলে এলে পারিবারিক কলহ আরো বাড়তে থাকে। এক পর্যায়ে সে ফেসবুক লাইভে এসে তার স্ত্রীকে নিজ হাতে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। জবানবন্দি রেকর্ড শেষে তাকে জেল হাজতে প্রেরণ করে আদালত।

এদিকে দরিদ্র গৃহবধু তাহমিনা আক্তারের পক্ষে বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছে ফেনীর সিনিয়র আইনজীবী এডভোকেট শাহ জাহান সাজু। এর আগে তিনি ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় বিনা পরিশ্রমিকে বাদি পক্ষের প্রধান কৌশলীর দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য