,

১ লাখ অসহায় মানুষকে খাওয়াচ্ছেন গৌরী

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের কারণে ভারতে চলছে ​লকডাউন। এই লকডাউনে অসহায়দের পাশে দাঁড়াতে এবার হাজির হলেন গৌরী খান। মুম্বাইয়ের বিভিন্ন এলাকার ৯৫ হাজার মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব নিলেন কিং খানের স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হিসেবও দেন গৌরী। যার মধ্যে পিম্পড়ি, করমালা চউল, গোরেগাঁও, হনুমান নগর, ভিমনগর, সান্তাক্রুজ, ইন্দিরানর, গোভান্দি-সহ একাধিক এলাকা রয়েছে। কোন এলাকার কতজন মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব নিলেন, সেই হিসেবও দেন শাহরুখ-পত্নী।

করোনা সংক্রমণের জেরে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ভারতীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল-সহ পশ্চিমবঙ্গ এবং দিল্লির মুখ্যমন্ত্রীদের তহবিলেও অনুদান দিয়েছেন শাহরুখ খান। পাশাপাশি চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের পাশে দাঁড়াতে বিএমসিকে ২৫ হাজার পিপিই-সহ কিটও দান করেছেন শাহরুখ।

করোনা সংক্রমণের জেরে গোটা বিশ্ব যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য