,

মাইকেল জ্যাকসনের মেয়ে এবার যিশু খ্রিস্টের চরিত্রে

news-image

অনলাইন ডেস্ক : ‘হ্যাবিট’ নামের একটি সিনেমায় যিশু খ্রিস্টের চরিত্রে দেখা দেবেন প্রয়াত পপ আইকন মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন। তার বিপরীতে আছেন বেলা থ্রন।

প্রযোজকের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে দ্য র‌্যাপ।

থ্রিলার ধাঁচের ‘হ্যাবিট’-এ মাদকাসক্ত ডানপিটে এক তরুণীর চরিত্রে দেখা যাবে থ্রনকে। যে কিনা নান হওয়ার ইচ্ছা পোষণ করে। তার সামনেই কয়েকবার যিশুর রূপে হাজির হবেন প্যারিস।

পোস্ট প্রডাকশনের পর্যায়ে থাকা ছবিটি পরিচালনা করবেন জানেল শার্টক্লিফ। করোনাভাইরাসের কারণে ‘হ্যাবিট’-এর দৃশ্যায়ন পিছিয়ে যায় কয়েক সপ্তাহ আগে। এখনো মুক্তির তারিখ ঘোষিত হয়নি।

২২ বছরের প্যারিস জ্যাকসন এবারই প্রথম অভিনয় করছেন না। শোবিজের নানা মাধ্যমে ইতিমধ্যে নিজেকে প্রমান করেছেন তিনি।

এর আগে টিভি সিরিজ ‘স্টার’-এ অভিনয় করেন প্যারিস। দেখা গেছে ‘স্ক্রিম: দ্য টিভি সিরিজ’-এর একটি পর্বে। ২০১৮ সালে শার্লিজ থেরন ও ডেভিড ওয়েলোর সঙ্গে ‘গ্রিঙ্গো’ সিনেমায় অভিনয় করেন। এ ছাড়া গত বছরের সিনেমা ‘দ্য পিনাট বাটার ফ্যালকন’-এ একটি গানে ছিলেন। পারফর্ম করেছেন জারেড লেটোর ব্যান্ডের একটি মিউজিক ভিডিওতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য