সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদক অর্থের উৎস খুঁজবে ডাক্তার-নার্সদের বাড়ি ছাড়ার নির্দেশদাতাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : যে বা যারা ডাক্তার-নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন প্রয়োজনে দুদক তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

গণমাধ্যমেকর্মীদের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, “জাতির এই সংকটময় সময়ে ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত। এদের সাথে খারাপ আচরণ কিংবা কোন প্রকার অসম্মান করা আইনগতভাবেই অপরাধ।”

ইকবাল মাহমুদ বলেন, “আমার যতটা মনে পড়ে, দেশে বিদ্যমান সংক্রামক রোগ আইন, ২০১৮ অনুসারে এ জাতীয় আচরণ শাস্তিযোগ্য অপরাধ। আমরা বিশ্বাস করি কেউ যদি এই আইনের লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। এরপরও যদি কোনো বাড়ির মালিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত কোনো ব্যক্তিকে বাড়ি ছাড়ার কথা বলেন বা বাড়ি ছাড়তে বাধ্য করেন- তাহলে দুদক আইন অনুযায়ী এসব বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে। অবৈধ সম্পদের উৎস পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।”

সরকারি ত্রাণ আত্মসাতকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে বলেও জানান দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, “কমিশনের নিজস্ব গোয়েন্দাসহ বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের কয়েকটি জায়গায় ত্রাণের চাল যথাস্থানে রাখা হয়নি, তালিকা প্রস্তুতিতে অনিয়ম-দুর্নীতি বা ত্রাণ আত্মসাতের ঘটনা ঘটেছে। তবে একথাও সত্য দেশব্যাপী এ জাতীয় ঘটনা ঘটেনি। কমিশন এ পর্যন্ত চারটি জায়গায় এ জাতীয় ঘটনার সত্যতা পেয়েছে। ঢাকা, মানিকগঞ্জ এবং বগুড়ার চারটি ঘটনায় ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যেই কমিশন থেকে এসব মামলার তদন্ত সম্পন্ন করে দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। দুদক দ্রুত আসামিদের শাস্তি নিশ্চিত করতে করতে প্রসিকিউটিং সংস্থা হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ দায়িত্ব পালন করবে। অপরাধীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে দুদক এ জাতীয় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।”

বিদ্যমান করোনা মহামারি নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, জাতির এই ক্রান্তিকালে সম্মিলিত প্রয়াস ছাড়া এ জাতীয় মহামারী নিয়ন্ত্রণ করা কঠিন ।

ভবিষ্যৎ ত্রাণ কার্যক্রম নিয়ে কমিশনের বক্তব্য জানতে চাইলে বলেন, “অতীতেও আমরা বারবার স্মরণ করিয়ে দিয়েছি ত্রাণ কাজে দুর্নীতি করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। আজও বলছি ত্রাণ কাজে অন্যায় করলে মামলা বা গ্রেফতারের মতো আইনি কার্যক্রম চলবে এবং দ্রুততর সময়ে চার্জশিট দাখিল করে অপরাধীদের শাস্তি নিশ্চিত কল্পে বিচারিক কর্মপ্রয়াসে দুদক সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবে। এ জাতীয় অপরাধীদের শাস্তি নিশ্চিতকল্পে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করবে দুদক।”

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী