,

আইইডিসিআরের ৬ জন করোনা আক্রান্ত, সেব্রিনা হোম কোয়ারেন্টাইনে

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকারের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের চার টেকনোলজিস্টসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তাদের সবাই কভিড-১৯ টেস্ট কাজে জড়িত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের একাধিক সূত্রে জানিয়েছে, আক্রান্তদের মধ্যে চারজন মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছয়জনের করোনা পজেটিভ আসার পর প্রায় আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও কভিড-১৯ টেস্ট করা হয়েছে। তার রিপোর্ট ‘নেগেটিভ’। করোনায় আক্রান্ত না হলেও তিনি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন।

জানা গেছে, চার টেকনোলজিস্ট বাদে বাকি দু’জনের একজন ক্লিনার। অন্যজন আইইডিসিআরের স্টাফ। তাদের সংস্পর্শে আছে অন্যদেরও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত দেশে পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জন। আর আক্রান্তের সংখ্যা ১,৫৭২ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়। আর মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ছুঁই ছুঁই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য