,

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে ইমাম ও পুরোহিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

news-image
নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত এবং পুলিশের কাছে অনলাইনে আবেদনকৃত নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১১ টার দিকে পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট শিব শংকর দাস তাদের মাঝে  এ খাদ্য সামগ্রী তুলে দেন । এ সময় নবীনগর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদকর্মী ও পৌরসভার করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে মেয়র এডভোকেট শিব শংকর দাস বলেন, খাদ্যের অভাবে পৌর এলাকার কোন মানুষ যেন কষ্ট না পায়, সেদিকে নজর দিয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য