,

দ্বিতীয় সন্তানের বাবা হলেন মিঠুন

news-image

স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেট থেকে নিষিদ্ধ দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও আবার পিতা হওয়ার সুসংবাদ পেয়েছেন। এবার কন্যাসন্তানের জনক হলেন টাইগার দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। এটি মিঠুন দম্পতির দ্বিতীয় সন্তান।

বুধবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন মিঠুনের স্ত্রী। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেন মিঠুন নিজেই। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আজ (গতকাল) বেলা ১১টায় আমার কন্যা দুনিয়াতে এসেছে। আমার স্ত্রী ও সন্তান উভয়েই ভালো আছে। তাদের জন্য সবাই দোয়া করবেন।

মিঠুন বলেন, চিকিৎসকদের বেঁধে দেয়া তারিখ অনুযায়ী ১৬ এপ্রিল সে হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহর রহমতে একদিন আগে পৃথিবার আলোর মুখ দেখল ও। নাম আমরা আগেই ঠিক করে রেখেছিলাম। তার নাম রাখা হয়েছে আলীশা মেহরিশ। আলীশা শব্দের অর্থ সৌভাগ্যবতী এবং মেহরিশ অর্থ চমৎকার। ওর জন্য সবার কাছে দোয়া চাইছি। সেই সঙ্গে প্রার্থনা করছি, বাংলাদেশের মানুষ যেন করোনার এ বিপদ থেকে দ্রুত মুক্তি লাভ করেন।

মিঠুন ২০১৬ সালে প্রথম সন্তানের বাবা হন। সেবার তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য