,

বিয়ের আসর থেকে কনেকে রেখে পালাল বর

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে কনেকে রেখে পালিয়ে যান বর। এ সময় জনসমাগম করার অপরাধে অর্থদণ্ড করা হয় কনের মাকে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে মহতাপুর গ্রামের মৌলভীসাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ও আসাদুজ্জামান রনি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মহতাপুর গ্রামের বাসিন্দা ও নোয়াখালী মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্রীর (১৫) বাড়িতে তার বিয়ের আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছন দিয়ে দিয়ে বিয়ের আসর থেকে বর ও মেয়ের বাবা পালিয়ে যান। বিয়েবাড়িতে যত্রতত্র খাবার ও চেয়ার টেবিল পড়ে থাকতে দেখা যায়।

জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, বিয়ের আসর থেকে মেয়ের বাবা ও বর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

তবে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওই ছাত্রীর বয়স ১৮ হওয়ার আগ পর্যন্ত বিয়ে দেবে না এ মর্মে তার মায়ের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

এ ছাড়া বিয়ের আয়োজন করে লোকজনের সমাগম করার অপরাধে মেয়ের মাকে অর্থদণ্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য