,

করোনা : আক্রান্ত ২০ লাখ ৩৪ হাজার, মৃত্যু ১ লাখ ৩০ হাজার

news-image

অনলাইন ডেস্ক : প্রতি মুহূর্তে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। বিশ্বের ২০ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ এখন এই ভাইরাসে আক্রান্ত।

করোনার সর্বশেষ আপডেট জানানো প্রতিষ্ঠান ওয়াল্ডমিটার বুধবার রাতে এতথ্য জানিয়েছে।

বিশ্বজুড়ে ২০ লাখ ৩৪ হাজার ৮২১ জন করোনায় আক্রান্তের পাশাপাশি এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৯৫১ জনের। এর বিপরীতে সুস্থ হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৫৬২ জন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২৬ হাজার ৩৩৪ জন, স্পেনে ১৮ হাজার ৫৭৯জন, ইতালিতে ২১ হাজার ৬৪৫ জন আর ফ্রান্সে ১৫ হাজার ৭২৯ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনার রোগী শনাক্ত হয়। এতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২৩১জন; মৃত্যু হয়েছে ৫০ জনে। ভাইরাসটির উৎসস্থল চীনে করোনার প্রভাব অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য