,

চিকিৎসকদের সহায়তায় রুবেল এগিয়ে এলেন

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত চিকিৎসকদের সহায়তায় এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। মানুষের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য বাগেরহাটে ২০টি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দিয়েছেন জাতীয় দলের এই তারকা পেসার। আজ রুবেলের পক্ষ থেকে বাগেরহাট পৌরসভার মেয়রের কাছে এসব স্ক্যানার পৌঁছে দেয়া হয়।

বাগেরহাটের ডিসি ও এসপির সাথে স্থানীয় চেয়ারম্যান ইনফ্রারেড থার্মোমিটার বিতরণ করেছেন। বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে ৮টি, পুলিশ বিভাগকে ৬টি, জেলা প্রশাসনকে তিনটি, বাগেরহাট পৌরসভাকে একটি এবং সদর উপজেলা পরিষদকে দুটি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দেওয়া হয়েছে। বাগেরহাটের বিভিন্ন চেক পোস্ট এলাকায় পুলিশ এটি ব্যবহার করবে। অন্যান্য সেবাধর্মী প্রতিষ্ঠানও এটি ব্যবহার করতে পারবে।

দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই কিছু করার চেষ্টা করছেন রুবেল। এই দুঃসসময়ে সর্বদা সাধারণ জনগনকে সচেতন করে যাচ্ছেন তারকা ক্রিকেটাররা। রুবেলও তার ব্যতিক্রম নন। তিনি শুধু সচেতন করাই নয়, মুনাফালোভীদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। করোনার মাঝে রাস্তায় হাজার হাজার গার্মেন্টসকর্মীর ছবি দেখে অসহায়ত্ব প্রকাশ করেছিলেন। এর মাঝেও তিনি অসহায়দের ত্রাণ দিয়েছেন। আবার সবার কাছে ক্ষমা চেয়ে অনিশ্চিত ভবিষ্যতের আশংকাও করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য