,

নাসিরনগরে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রহস্যজনক কারণে ফান্দউক বাজারের গার্মেন্টস ব্যবসায়ী মাসরুল হক অপু(২৮)নামের এক ছাত্রলীগ নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অপু ফান্দাউক গ্রামের মোজাম্মেল হকের ছেলে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। তিনি ফান্দাউক ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়,এক নারীর সাথে মোবাইলে কথার বলার পর পরই মানসিক চাপ সইতে না পেরে মঙ্গলবার রাত প্রায় সাড়ে নয়টার দিকে নিজের বাড়ির জাম্বুরা গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়। পরে স্বজনরা অপুকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আজ বুধবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানতে অনুসন্ধান চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য