,

ঝড়ে গাছের ডাল ভেঙে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে গাছের ডাল মাথায় পড়ে ইতি রানী (৩০) নামে এক স্বাস্থ্যকর্মীর (সিএইচসিপি) মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮ টায় পার্বতীপুর চান্দোয়া পাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইতি রানী উপজেলার খামারপাড়া এলাকার সিএইচসিপি মৃনাল কান্তির স্ত্রী।

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ইতি রানী দূর্গাপুর খামারপাড়া গ্রামের বাড়ি থেকে রিকশাযোগে কর্মস্থল পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়েন তিনি।

রিকশাটি চান্দোয়া পাড়া মোড়ে এসে পৌঁছলে একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা হলদিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য