,

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুদান বন্ধ করা বিপজ্জনক : গেটস

news-image

অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারীর এই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ডোনাল্ড ট্রাম্পের অনুদান বন্ধ করার সিদ্ধান্তকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিল গেটস।

গেটস টুইটে বলেন, ‘তাদের কাজের জন্য কভিড-১৯ ধীরে ধীরে ছড়াচ্ছে। কোনো সংস্থাই এটি বন্ধ করতে পারত না। এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।’

গত ডিসেম্বরে চীন থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানুয়ারির শেষ দিকে একে বৈশ্বিক মহামারী ঘোষণা করে। এরপর বিল গেটস তার এবং স্ত্রীর ফাউন্ডেশন থেকে সংস্থাটিকে ১০০ মিলিয়ন ইউএস ডলার অনুদান দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কভিড-১৯কে বৈশ্বিক মহামারী ঘোষণা করতে বেশি সময় নিয়ে ফেলেছে।

ডব্লিউএইচও’র এককভাবে সবচেয়ে বড় অনুদানকারী দেশ যুক্তরাষ্ট্র। সংস্থাটিকে গত বছর ৪০০ মিলিয়ন ডলার অর্থ অনুদান দিয়েছিল মার্কিন সরকার। যা ডব্লিউএইচও’র মোট বাজেটের ১৫ শতাংশ।

কিন্তু ট্রাম্প ঘোষণা দিয়েছেন এই অনুদান আর তিনি দেবেন না। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ডব্লিউএইচও’কে অনুদান বন্ধের জন্য তিনি তার প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য