সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় সড়ক ও নৌপথে নারায়ণগঞ্জ-ঢাকা থেকে ঢুকছে মানুষ

news-image

 আবু রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনা ও মেঘনা উপজেলায় সরকারি নির্দেশনাকে অমান্য করে প্রশাসন ও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ এবং পার্শ্ববর্তী তিতাস দাউদকান্দি উপজেলা থেকে সড়ক ও নৌপথে রাতের আধারে বিভিন্ন ধরনের যানবাহন ও ট্রলারযোগে আসতে শুরু করেছে মর্মে জানা যায়। তাদের এ আসাকে কেন্দ্র করে হোমনা ও মেঘনাতে করোনা সংক্রমণ দেখা দেয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। আর এতে করোনা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে দুই উপজেলা বাসী। তাই আগত লোকজনের আগমন ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। জানা যায়, এ দুই উপজেলার অনেক লোক চাকুরি ও ব্যবসায়ের সুবাদে নারায়ণগঞ্জ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছে।

সম্প্রতি দেশের বিভিন্ন জেলার ন্যায় ঢাকা নারায়ণগঞ্জ জেলাকে লক ডাউন ঘোষণা করায় অত্র এলাকা হতে বিভিন্ন পেশাজীবীর মানুষ স্থল ও নৌপথে কুমিল্লা জেলায় আসতে শুরু করে। দেশের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে যার সিংহভাগই রাজধানী ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত। সড়কপথে প্রশাসনের নজরদারী থাকলেও নৌপথে তেমন কোন নজরদারী না থাকায় সহজেই তারা এলাকায় প্রবেশ করতে পারছে বলে জানা গেছে। এখন পর্যন্ত হোমনা ও মেঘনায় করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া না গেলেও ঢাকা নারায়নগঞ্জ থেকে আগতদের কারণে এলাকায় এখন করোনার ঝুঁকি দেখা দিয়েছে। ইতিমধ্যে তিতাস উপজেলায় করোনা ভাইরাসের প্রভাব বিস্তারে ৬ জন এবং দাউদকান্দি উপজেলায় ২ জন আক্রান্ত হওয়ার কারনে হোমনা ও মেঘনা উপজেলা ঝুঁকিতে রয়েছে। এর ফলে করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ দুই উপজেলায় পুলিশ ও প্রশাসনের লোকজন আরো শক্তভাবে মাঠে নেমেছেন। এদিকে নৌপথে যাতে এ দুই উপজেলায় কেউ ঢুকতে না পারে সে বিয়ষটি নজরে নিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিমের তদারকিতে হোমনা ও মেঘনা থানা পুলিশ অভ্যন্তরীন সড়ক এবং মেঘনা ও তিতাস নদীতে নৌ টহল জোরদার করা হয়েছে। গত কয়েকদিন ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে মালবাহী ট্রলারে বা বিকল্প যানবাহনে রাতের আধারে গোপনে দলে দলে লোকজন আসছেন এমন খবরে জেলা পুলিশ এ উদ্যোগ গ্রহন করেছেন। ইতিমধ্যে আগতদের হোম কোয়ারেন্টিনে ও বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করেছেন। এএসপি মো. ফজলুল করিম বলেন, সরকারি নিষেধাজ্ঞা থাকলেও এইসব মানুষের আগমন ঠেকানো যাচ্ছে না। কোভিট ১৯ একটি মারাত্মক সংক্রমণ ব্যাধি। মানুষের সংস্পর্শে এটি দ্রুত ছড়ায়।

তিতাস এবং দাউদকান্দিতে করোনা ভাইরাসের সংক্রমণ এখন হোমনা মেঘনার জন্য হুমকি। বিশেষ করে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে লোকজনের আগমন ঠেকাতে মেঘনা নদীতে নৌ পুলিশের একটি টহলটিমসহ মেঘনা থানার দুটি নৌ টহলটিম ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। হোমনা-মেঘনা উপজেলাবাসীকে নিরাপদ রাখতে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী