,

নবীনগরে ন্যায্যমূল্যে টিসিবি’র খাদ্য সামগ্রী বিক্রি শুরু মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্তদের মাঝে খানিকটা স্বস্তি

news-image
নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধি : করোনাভাইরাসের প্রভাবে সারাদেশের মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্তরা কোথাও হাত পাততে পারছেন না। আবার এই কষ্টের কথা কারো সাথে বলতেও পারছেন না, নিরবে নিভৃতে তারা তাদের কষ্ট বয়ে বেরাচ্ছেন। ঠিক এই সময়ে সরকারের পক্ষ থেকে বাজারে চালু করা হলো ন্যায্যমূল্যে টিসিবি’র খাদ্য সামগ্রী বিক্রি। এর ফলে ওই সকল মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে ফিরে এসেছে খানিকটা স্বস্তি।
এরই ধারাবাহিকতায় আজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে ন্যায্যমূল্যে টিসিবি’র খাদ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে। বুধবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা সহকারি কমিশনার ভ‚মি ইকবাল হাসান উপস্থিত হয়ে এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সেনবাহিনী’র সিনিয়র ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোরশেদ আলম জয়, টিসিবি’র  ডিলার  আতাউর রহমানসহ আরো অনেকে।
মেসার্স সাদিয়া কনফেকশনারী ডিলারের মাধ্যমে জনপ্রতি চিনি ২ কেজি, মসুর ডাল ১ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, ছোলা বুটের ডাল ২ কেজি ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
সপ্তাহে ৫ দিন ন্যায্যমূল্যে সর্বসাধারণের জন্য এই খাদ্য সামগ্রী বিক্রি করা হবে জানান সংশ্লিষ্টরা। তবে আজ সর্বমোট চিনি ১ হাজার কেজি, মসুর ডাল ১শত ৫০ কেজি, সয়াবিন তেল ১ হাজার লিটার ও ছোলা বুট ৫শত কেজি ন্যায্যমূল্যে বিক্রি হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য