,

করোনা সন্দেহ, সন্তানরা জঙ্গলে ফেলে গেল মাকে

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক মাকে (৫০) জঙ্গলে ফেলে পালিয়ে গেছে তার সন্তানেরা। সোমবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের এক জঙ্গল থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

পরে তাকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে পাঠায়। তবে মায়ের চিকিৎসা না করিয়ে সন্তানদের এমন নিষ্ঠুর আচরণে অবাক হয়েছেন সবাই।

গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্না মিঞা জানান, জঙ্গলে অপরিচিত ওই নারীর চিৎকারের শব্দ শুনে বিষয়টি ইউএনওকে জানানো হয়।

ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তাসহ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পরিচয় জেনে নেই। ওই নারীর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়। তার সন্তানরা গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। তার সন্তান-স্বজনরা রাতে করোনা সন্দেহে তাকে শাল-গজারির বনে ফেলে রেখে সকালে বাড়ি নেবে বলে আশ্বাস দিয়ে পালিয়ে যায়। পরে তাকে রাতেই উদ্ধার করে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহীনুর আলম জানান, ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা রয়েছে। রাতেই তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদ রানা জানান, গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় ওই নারীর এক ছেলে, দুই মেয়ে ও জামাতারা চাকরি করেন। সালনায় একটি ভাড়া বাসায় থাকেন তারা। তাদের তিনি রান্না করে খাওয়াতেন। গত কয়েকদিন ধরে ওই নারীর জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, গলাব্যথা ও কাশি শুরু হলে আশপাশের বসতিরা তাদের তাড়িয়ে দেন। মঙ্গলবার একটি পিকআপ ভ্যান ভাড়া করে নালিতা বাড়ি যাওয়ার পথে রাতে সখীপুরে একটি শাল-গজারির বনে ওই নারীকে ফেলে সন্তানরা পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য