,

ঢাকায় করোনায় মারা গেলেন আ’লীগ নেতা

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ মফচ্ছিল আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার বিকালে তিনি জ্বর ও সর্দি-কাশি নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। মৃত্যুর পর পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।

সৈয়দ মফচ্ছিল আলী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান, সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি মৌলভীবাজার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকায়। দীর্ঘদিন থেকে রাজধানীর গুলশান এলাকায় বসবাস করতেন তিনি।

আওয়ামী লীগের এ নেতার বড় ভাই মহসীন পারভেজ জানান, সোমবার বিকালে তার ভাই জ্বর ও সর্দি-কাশি নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।

তিনি জানান, মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে তার শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। আইইডিসিআর এর আপত্তি থাকায় ঢাকায় দাফন মঙ্গলবার রাত ৯টায় সম্পন্ন হয়।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ বলেন, সৈয়দ মফচ্ছিল আলী বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন। জ্বর ও সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। তার রিপোর্টে করোনা পজিটিভ আসার কথা মঙ্গলবার দুপুরে ফোনে তারা আমাকে জানিয়েছেন।

সৈয়দ মফচ্ছিল আলীর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ ভাই-বোন ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার একমাত্র ছেলে ব্যারিস্টার সৈয়দ নাসিফ আলী হাইকোর্টে আইন পেশায় যুক্ত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা