রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিনা ট্যান্ডন প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন

news-image

বিনোদন ডেস্ক : জীবনের ৪৫ বছর পূর্ণ করেছেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। এক সময়ের এই সুপারহিট নায়িকা সম্পর্কে কতটুকুই বা জানেন? এই নায়িকা পাগল ছিলেন বলিউডের অন্য এক নায়কের জন্য? তার প্রেমে রাবিনা এতটাই পাগল ছিলেন যে, অন্য নায়িকার সঙ্গে তার ঘনিষ্ঠতা মেনে নিতে না পেরে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন!

রাবিনার জন্ম মুম্বাইয়ে। ১৯৭৪ সালে। মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু রাবিনার। তবে বাড়িতে অভিনয়ের চল ছিল। তাই সহজেই এই পেশায় আসতে পেরেছিলেন রাবিনা।

প্রথম ফিল্ম ছিল ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘পাত্থর কে ফুল’। প্রথম ফিল্মই সুপার হিট হয়েছিল এবং তার অভিনয় এতটাই ভালো হয়েছিল যে, ওই বছর ডেবিউ করেই তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।

নিজের জীবনটা সব সময়ই নিজের ছন্দে কাটিয়েছেন রাবিনা। ২০০৪ সালে ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানিকে বিয়ে করেন তিনি। তার অনেক আগেই ১৯৯৫ সালে সিঙ্গল মাদার হয়ে পূজা এবং ছায়া নামে যথাক্রমে ১১ এবং আট বছরের দুই মেয়েকে দত্তক নিয়েছিলেন।

তবে একটা সময় ছিল, যখন তাকে নিয়ে প্রচুর গসিপ শুরু হয়েছিল বলিউডে। তার নাম জড়িয়ে গিয়েছিল এমন একটা নায়কের সঙ্গে, যে নায়কের সম্বন্ধে সচরাচর খুব একটা গসিপ শোনা যায় না।

তখন ‘দিলওয়ালে’র শুটিং চলছিল। এই ফিল্মে রাবিনার বিপরীতে ছিলেন অজয় দেবগণ। রাবিনা তখন ছিলেন ইন্ডাস্ট্রির অন্যতম হট অভিনেত্রী।

অজয় এবং রাবিনা দুজনে একসঙ্গে দুটো ফিল্মে কাজ করেছেন। ‘দিলওয়ালে’ এবং ‘এক রাস্তা’। তারপর থেকে দুজনকে সব সময়ই এক সঙ্গে দেখা যেতে শুরু করে। একসঙ্গে রেস্তরায় খেতে যাওয়া থেকে শুরু করে কোনো পার্টিতে যোগদান। সবকিছুতেই একসঙ্গে হাজির হতেন অজয়-রাবিনা।

ফলে মিডিয়াতেও তাদের সম্পর্ক নিয়ে লেখালেখি শুরু হয়। এই লেখালেখি নিয়ে কোনো দিনই রাবিনা বা অজয় মুখ খোলেননি। রাবিনা তখন নাকি অজয় দেবগণকে পাগলের মতো ভালোবাসতেন, এমনই গুঞ্জন ছড়িয়েছিল।

কিন্তু বাধ সাধে অন্য এক নায়িকার প্রবেশ। ফিল্ম ‘জিগর’-এর শুটিং শুরু হয়। এই ফিল্মে অজয়ের বিপরীতে ছিলেন কারিশমা কাপুর। কারিশমার সঙ্গে অজয়ের বন্ডিংও ভালো ছিল।

আর সেটা নাকি একেবারে মেনে নিতে পারছিলেন না রাবিনা। এক সাক্ষাৎকারে অজয়-কারিশ্মার সম্পর্ককে ব্যঙ্গ করে রাবিনা বলেছিলেন, ‘ওদের বাচ্চা জেব্রার মতো হবে।’

এই নিয়ে রাবিনার প্রতি বিরক্ত হয়েছিলেন অজয়। রাবিনার সঙ্গে বন্ধুত্বও তলানিতে এসে ঠেকেছিল। অজয়ের দূরে চলে যাওয়া মানতে না পেরে নাকি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন রাবিনা!

এই ঘটনা সামনে আসার পর অজয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘রাবিনার একজন মনোরোগ চিকিৎসকের প্রয়োজন।’ এটাও জানিয়েছিলেন, রাবিনা নিজের সঙ্গে তার নাম জুড়ছেন, শুধুমাত্র পাবলিসিটির জন্য।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের