,

মাই টিভির সাংবাদিক পিটিয়ে জখম, পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা

news-image

শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর জখম করেছ পুলিশ। সোমবার বিকেল ৫ টার দিকে ভাটখালী বাজার এলাকায় সাংবাদিক রিফাত আল মাহমুদকে বেধড়ক মারিপট করে পুলিশ। রিফাত মাই টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এবং ওই এলাকায়ই তার বাড়ি।

গুরুতর আহত রিফাতকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তার বাড়িতে পৌছে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এএসআই সাখাওয়াত ও কনস্টেবল ফয়েজ এর বিরুদ্ধে প্রসাশনিক ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চত করতে গিয়ে পোলেরহাট ফাঁড়ি পুলিশের কয়েকজন সদস্য বেপরোয়া লাঠিচার্জ করেন।

এ বিষয়ে সাংবাদিক রিফাত বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ আকস্মিকভাবে লাঠি চার্জ করে। এ সময় সাংবাদিক পরিচয় দিলে তাকে আরো বেশী পেটানো হয়। পিটুনিতে তার হাত, পা, হাটু, পিঠ রক্তাক্ত জখম হয়। মোবাইল ফোনটিও ভেঙে ফেলেন পুলিশ সদস্যরা।

এ ঘটনা সম্পর্কে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, পুলিশের সাথে সাংবাদিক রিফাত আল মাহমুদের ভুল বোঝাবুঝি হয়েছে। ওই দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা