,

ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন করোনায় আক্রান্ত

news-image

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া : জেলার নতুন করে দুইজন করোনা আক্রান্ত হয়েছে। জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নারী চিকিৎসক ও নাসিরনগরে মারা যাওয়া প্রবাসীর স্ত্রী।

সর্বমোট জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ জন। মারা গেছেন তিনজন। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বিজয়নগরের ওই চিকিৎসক বর্তমানে ময়মনসিংহে এক আত্মীয়ের বাড়িতে আছেন।

নমুনা সংগ্রহ করার পর তিনি সেখানে চলে যান। ওই চিকিৎসক আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের শ্বশুর বাড়ি থেকে বিজয়নগর গিয়ে দায়িত্ব পালন করতেন।

বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রাতিষ্ঠানিক সরকারি হোম কোয়ারেন্টিন সেন্টার।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারী চিকিৎসক কিভাবে আক্রান্ত হলেন সেটি বলা যাচ্ছে না। রিপোর্ট পাওয়ার পর তাঁকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য