,

রাখাইনে ‘সেনাবাহিনীর’ গোলার আঘাতে নিহত ৮

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের এক গ্রামে দেশটির সেনাবাহিনীর গোলার আঘাতে ৮ জন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

স্থানীয় দুই কর্মকর্তা ও এক গ্রামবাসীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার রাজ্যটির পুনাগেয়ান অঞ্চলের কেয়াউক সেইক গ্রামে গোলাবর্ষণের এ ঘটনা ঘটে।

পুনাগেয়ান শহরের সাংসদ তুন মউং জানান, তিনি কেয়াউক সেইক গ্রামে গিয়েছিলেন এবং সেখানে আটজন নিহত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা তুন আয়িও একই তথ্য নিয়েছেন।

তারা জানান, গ্রামবাসীরা সেনাবাহিনীর বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ করেছেন।

কেয়াউক সেইক গ্রামের বাসিন্দা দোয়ে মং জানান, গোলায় তার তিন ভাতিজা নিহত হয়েছে।

মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মিও (এএ) এক বিবৃতিতে ওই গ্রামে গোলাবর্ষণের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য